শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরায় : সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদের উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) সকাল ১০ টায় সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক তুলে দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, শহর সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাজমা আক্তার, মফিজুল ইসলাম প্রমুখ।

বিদ্যালয়ের ৮৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষাসহকারীর মাঝে ঈদের নতুন পোশাক বিতরন করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ