শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

ডাকাতির প্রস্তুতিকালে চট্টগ্রামে ৬ ডাকাত গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড রোডে ডাকাতির প্রস্তুতির সময় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা গাড়ি ও পথচারীদের টার্গেট করে ডাকাতি করতেন বলে পুলিশ জানায়।

সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুলিয়ারচর ফ্রান্সিস রোডের মুখ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মো. বাবলু (২৮), মো. আল আমিন (২২), মো. আরাফাত (২৫), মো. আরমান হোসেন (২০), মো. সুরুজ (১৯) ও মো. দেলোয়ার হোসেন (২৬)।

সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নগরের পলোগ্রাউন্ড রোডের কুলিয়ারচর পেট্রোল পাম্পের পূর্ব পাশের ফ্রান্সিস রোডের মুখে রাস্তার উপর ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকর গ্রেফতার করা হয়।

এ সময় অজ্ঞাত ছয় থেকে সাতজন আসামি দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারদের কাছ থেকে ছয়টি টিপ ছোরা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতাররা রমজান মাসে রাতের বেলায় ছিনতাই ও ডাকাতির করার টার্গেট করেছিল। বিশেষ করে নগরের বিআরটিসিগামী, সিআরবিগামী পথচারী, স্টেশন রোড ও রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক যাতায়াতকারী গাড়ি ও পথচারীদের টার্গেট ছিল তাদের। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ