শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় ট্রেন থেকে এক কেজি হিরোইন উদ্ধার

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ট্রেন থেকে এক কেজি হিরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)’র একটি টিম।

সোমবার দুপুরে চাপাইনবয়াবগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মহানন্দা ট্রেনে অভিযান চালিয়ে এক কেজি হিরোইন উদ্ধার করে দর্শনা বিওপির টহল টিম।

চুয়াডাঙ্গা বিজিবি-৬’র পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গার দর্শনা রেল ষ্টেশন হয়ে চাপাইনবাবগঞ্জ হতে খুলনা অভিমূখী ছেড়ে আসা মহানন্দা ট্রেনে ভারতীয় হিরোইন পাচার করা হবে এমন গোপণ সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে দর্শনা বিওপি কমান্ডার সুবেদার নওশের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা রেলস্টেশনে অভিযান চালায়। ট্রেনটি দর্শনা রেলস্টেশনে থামলে দ্বিতীয় বগি তল্লাশি চালিয়ে এক কেজি হিরোইন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সুবেদার নওশের আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ উদ্ধার করা হিরোইন দর্শনা থানায় সোপর্দ করে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ