শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

কুলাউড়ায় ৮ জুয়াড়ি আটক

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে খেলার সরঞ্জামসহ ৮ জুয়াড়িকে আটক করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার হাজীপুর ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার ৫শত টাকা জব্দ করা হয়।

আটকরা হলেন- ওই ইউনিয়নের জামিল আহমদ চৌধুরী সাবু (৩২), তানু মিয়া (৪২), বাছিত মিয়া (৩৫), লায়েছ মিয়া (৫০), আলাল মিয়া (৪০), জনু মিয়া (৩৫), জিতু মিয়া (৪০) ও তারেক মিয়া (২৭)।

থানা সূত্রের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে হাজীপুর ইউনিয়ন এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই আব্দুল আলীমসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে হাজীপুরের পাইকপাড়া বাজারস্থ জনৈক জামিল আহমদ চৌধুরী সাবুর গাড়ির গ্যারেজের ভেতর থেকে ৮ জুয়াড়িকে সরঞ্জামাদিসহ আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন রংয়ের ২০৮টি তাস ও নগদ ২০ হাজার ৫শত টাকা জব্দ করা হয়।

ওসি মো. আব্দুছ ছালেক জানান, আটককৃতদের সোমবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ