শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

উখিয়ায় অস্ত্রসহ আরসার ৩ সদস্য গ্রেফতার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ আরসার সক্রিয় সদস্যসহ ৩জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা মিয়ানমারের আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় সদস্য।

সোমবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনার ১৮ নম্বর ক্যাম্পের ৯ নম্বর ব্লক থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন,১৮ নং ক্যাম্পের ২/এম ব্লকের মৃত- মোহাম্মদ জলিল এর ছেলে হাফিজ উল্যাহ প্রকাশ হাফিজুর রহমান (২০),একই ক্যাম্পের ১/এম ব্লকের আমির হাকিমের ছেলে নুর ইসলাম(৩৫) ও মৃত- সৈয়দ আহমদ এর ছেলে মোহাম্মদ জাবের(৩১)।

অভিযানের নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার উক্যসিং ও পুলিশ পরিদর্শক রসূল আহমেদ নিজামী সহ সঙ্গীয় পুলিশ ফোর্স। গ্রেপ্তারকৃতদের মধ্যে হাফিজ উল্লাহ প্রকাশ হাফিজুর রহমান আরসার সক্রিয় সদস্য।

এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ বিকাল সাড়ে ৫ টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ক্যাম্পে একটি চায়ের দোকানে অস্ত্র নিয়ে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে খবর পাই। আমাদের একটি টিম দোকানটি ঘিরে ফেলে। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে হাফিজ উল্লাহ আরসার সক্রিয় সদস্য। তার নামে উখিয়া থানায় হত্যা মামলা রয়েছে।যার মামলা নং -৪৬, তারিখ- ২০/০৩/২৩ সে এই মামলার ৬ নং-এজাহার নামীয় আসামী।

‘গ্রেপ্তারের সময় তাদের কাছে একটি দেশীয় শর্টগান, পিস্তলের দুই রাউন্ড গুলি, রাইফেলের দুই রাউন্ড গুলি ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ