শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

নরসিংদীতে ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর পলাশে ইটবাহী ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী এক তরণ নিহত হয়েছেন।

সোমবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত তরণের নাম মো. সাকিব শেখ (১৭)। তিনি পলাশের চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামের মো. মালেক শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সাকিব শেখ। অন্যদিকে পার্শ্ববর্তী একটি ইটভাটা থেকে ইট বোঝাই করা একটি ট্রলি চরসিন্দুরের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে ধানমইন্নার টেকের সাম্মার বাড়ি এলাকায় ওই ট্রলিটিকে ওভারটেক করার পর মোটরসাইকেল নিয়ে সড়কে ছিটকে পড়েন সাকিব। এসময় ওই ট্রলিটি তাকে চাপা দেয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থান পিষে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় কৌশলে ট্রলির চালক পালিয়ে যায়। খবর পেয়ে পলাশ থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, ওভারটেক করতে গিয়ে ট্রলির চাপায় সাকিব নামের একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও ওই ট্রলিটি জব্দ করেছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ