শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

ডাকাতি মামলার সাজা এড়াতে হুজুর বেশে ১৯ বছর, শেষ রক্ষা হল না

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাজা এড়াতে হুজুর ছদ্মবেশে ১৯ বছর কাটিয়ে দিলেন শওকত(৩৮) নামক এক যুবক। যদিও শেষ রক্ষা হলো না।

রোববার (২ এপ্রিল) সন্ধ্যা ৫টার দিকে কক্সবাজার টেকনাফ হ্নীলা লেদা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাবের সদস্যরা। গ্রেফতারকৃত শওকত টেকনাফ হ্নীলা আলীখালী এলাকার মৌলভি কালা মিয়ার পুত্র।

মবার (৩ এপ্রিল) রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ১৫ সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামসুল আলম খান।

তিনি জানান, ২০০৪ সালে টেকনাফ থানায় শওকত নামে একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

অবশেষে রোববার সন্ধ্যা ৫টার দিকে টেকনাফ লেদা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, ওকত একটি ডাকাতি মামলার সাজার আদেশপ্রাপ্ত আসামি। তবে এ ডাকাতি মামলার বিস্তারিত বলা যাচ্ছে না। তিনি ১৯ বছর ধরে সাজার আদেশ মাথায় নিয়ে পলাতক ছিলেন। হুজুরের ছদ্মবেশ ধারণ করে ১৯ বছর কাটিয়েছেন বিভিন্ন মাজার ও আখড়ায়।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ