বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি :সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু হয়েছে। ১ এপ্রিল থেকে শুরু হওয়া মধু আহরণ চলবে ৩০ জুন পর্যন্ত। চলতি মৌসুমে ১ হাজার ৫০ কুইন্টাল মধু ও ২৬৬ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের আওতায় মৌয়ালদের জন্য সুন্দরবনের পুষ্পকাটি, নোটাবেকী, দোবেকি ও কাচিকাটা এলাকায় মধু আহরণ জন্য উমুক্ত করা হয়েছে

শনিবার (১ এপ্রিল) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনবিভাগের কার্যালয়ে মধু আহরণ মৌসুমে মৌয়ালদের প্রশিক্ষনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পাশ কার্ড দিয়ে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহাম্মাদ মহসীন হোসেনের সভাপতিত্বে ও সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) ইকবাল হোসেন চৌধুরী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, গাবুরা ইউপি চেয়ারম্যান এস.এম মাকসুদ আলম, বুড়িগোয়ালিনী ইউপি মো. নজরুল ইসলাম প্রমুখ।

image-1

১৭৫ জন মৌয়ালকে আনুষ্ঠানিকভাবে মধু আহরণের অনুমতি দেওয়া হয়। সুন্দরবনে নির্বিঘ্নে মধু আহরণের জন্য বনবিভাগের টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষার জন্য মৌয়ালদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ