বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় হৃদয় ছত্রী নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (১ এপ্রিল) সকাল ৮টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের হলিছড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই মহাসড়কের উপর পড়েছিল তার লাশ।

নিহত হৃদয় ছত্রী কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা এলাকার কংকন ছত্রীর ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিছড়া নামক স্থানে মোটরসাইকেল আরোহীর রক্তাক্ত লাশ রাস্তার উপরে পড়েছিল। বিষয়টি দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধারের পর থানায় হস্তান্তর করে।

ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয়ের তথ্য পাওয়া গেছে। নিহত হৃদয় ছত্রী সিলেটের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কর্মরত ছিলেন। হৃদয় আজ শনিবার সকালে কমলগঞ্জ থেকে কুলাউড়া হয়ে সিলেটে তার কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ