বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী সানজিদা আক্তার নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ মার্চ) রাতে লালবাগ বেড়িবাঁধে শামীম গার্মেন্টসের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সানজিদা আক্তার তামান্না (২৭)। তিনি বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্সের তৃতীয় বছরের শিক্ষার্থী বলে জানা গেছে। সানজিদার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন তিনি।

লালবাগ থানা পুলিশ জানায়, নিহত সানজিদা ধানমন্ডি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে কামরাঙ্গীরচরের বাসায় যাচ্ছিলেন। লালবাগ বেড়িবাঁধের শামীম গার্মেন্টসের সামনে পৌঁছালে দ্রুতগামীর একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এসময় পড়ে গিয়ে মাথায় আঘাত পান সানজিদা।

খবর পেয়ে লালবাগ থানার এসআই আক্তার হোসেন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে সানজিদা আক্তারকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান চালক, হেলপার ও মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।

এর আগে গত বছরের ১ এপ্রিল কুড়িল ফ্লাইওভারে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মাইশা মমতাজ মিম কাভার্ডভ্যান চাপায় মারা যান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ