বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

কর্পোরেট ডেস্ক: বহুল আলোচিত কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোছাঃ সাফাতুন নেছা (৬০) কে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকা থেকে র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোছাঃ সাফাতুন নেছা (৬০), স্বামী-আঃ মালেক, সাং-ডি ব্লক টাউনহল বিহারী ক্যাম্প, থানা-মোহাম্মদপুর, জেলা-ঢাকা । শনিবার (১ এপ্রিল) গভীর রাতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে রাজধানী ঢাকাসহ নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকার একজন সিন্ডিকেট মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ক্রয় করে নিজ হেফাজতে রেখে রাজধানীসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ২০০৪ সালে মোহাম্মদপুর থানায় মামলা হয়। পরবর্তীতে তার গ্রেফতারী পরোয়ানা হলে সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে পুনরায় মাদকদ্রব্য ব্যবসা শুরু করে। একপর্যায়ে সে র‌্যাবের হাতে আটক হয়।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ