বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

চকরিয়ায় র‍্যাবের অভিযানে আটক-১ 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার নিরিবিলি আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে একজন  সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে  র‌্যাব-১৫

শুক্রবার (৩১ মার্চ আনুমানিক ৫ টা ৩০ মিনিটের সময় র‌্যাব-১৫, কক্সবাজারের  সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন পৌরসভার ০৩ নং ওয়ার্ডস্থ নিরিবিলি আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৪নং ওয়ার্ড রুস্তম আলী পাড়ার মৃত বাহাদুর মিয়ার পুত্র সাজাপ্রাপ্ত আসামী মোঃ ওসমান আলী খানকে (৪৩)আটক করে। 

উল্লেখ্য যে, আটককৃত  আসামী ওসমান আলী খানের বিরুদ্ধে চকরিয়া থানায় বিজ্ঞ আদালতের সি আর মামলা নং ৬০৮/২০২০(সদর) ধারা ৪২০ পেনাল কোড এর সাজা পরোয়ানা মুলতুবী রয়েছে। 

আটককৃত আসামীকে উপরোক্ত মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ