বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

কক্সবাজারে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মৌন প্রতিবাদ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধিঃ প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে কক্সবাজারে মুখে কালো কাপড় বেঁধে মৌন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।

‘কক্সবাজারের সংক্ষুব্ধ সাংবাদিকবৃন্দ’ ব্যানারে শুক্রবার বিকেলে কক্সবাজার পুরাতন শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। এসময় তারা প্রথম আলোর সাংবাদিক শামসের মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার দাবি করে ফেস্টুন নিয়ে দাঁড়ান।

ডিজিটাল নিরাপত্তা আইনকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে এসময় সাংবাদিকরা বলেন, এই আইনকে অবিলম্বে বাতিল করতে হবে৷ এই আইন স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

এতে সাংবাদিকেরা প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের মুক্তি চাই, সাংবাদিকতা অপরাধ নয়, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ, মধ্যরাতে তুলে নেওয়া চলবেনা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাইসহ নানা দাবিসংবলিত ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি তৌফিক লিপু, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার সভাপতি এইচএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান গণি, দৈনিক পূর্বকোণের জেলা প্রতিনিধি আরফাতুল মজিদ, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আজিম নিহাদ, দেশ টিভির জেলা প্রতিনিধি সৌরভ দেব, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, রাইজিংবিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমান।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে শামসের মুক্তি ও মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।

কর্মসূচিতে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ