বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

ফুলের রাজ্য গদখালীতে এবার লাল হলুদ ক্যাপসিকাম 

বেনাপোল প্রতিনিধি : ফুলের রাজধানী যশোরের গদখালীতে ফুলের পর এবার লাল হলুদ ক্যাপসিকাম চাষে সাড়া ফেলেছেন উপজেলার পটুয়াপাড়া গ্রামের সামছদ্দীন মোড়লের ছেলে কৃষক মনজুর আলম। কম খরচে অধিক লাভের এই ক্যাপসিকাম টানা চার মৌসুম চাষ করছেন তিনি। ভারত থেকে বীজ সংগ্রহ করে নিজে চারা উৎপাদন করে মাত্র দেড় লাখ টাকা খরচে এক বিঘা জমিতে পলিথিনের ছাওনি (শেড) ব্যবহার করে নেদারল্যান্ডসের বাচেতা জাতের ক্যাপসিকাম চাষ করছেন। 

মনজুর আলম জানান, চলতি বছরে খরচ বাদ দিয়ে অন্তত ১৫ লাখ টাকা লাভ পাওয়ার আশা করছেন । ইতিমধ্যে সাড়ে তিন লাখ টাকার ক্যাপসিকাম বিক্রি করেছেন। গত কয়েকবছরের তুলনায় এবার বাজারে ক্যাপসিকামের ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে প্রতি কেজি ক্যাপসিকাম পাইকারি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।

সরেজমিনে মনজুরের খেতে দেখা গেছে, এক বিঘা জমির প্রায় শতভাগ গাছের প্রতিটি গাছেই ক্যাপসিকাম আকারে বেশ বড়, ৫০০ গ্রাম পর্যন্ত ওজন হয়েছে। 

আরও জানা যায়, গত নভেম্বরের শেষের দিকে তিনি সি-ট্রেতে চারা বানাতে বীজ ফেলেন। চারার বয়স ২৬ দিন হলে তা খেতে রোপণ করেন। গাছের বয়স ৫৫ দিন হলে ফলন শুরু হয়। মনজুর আলমের খেতে তিন ধরনের ক্যাপসিকাম রয়েছে। একটি লাল, সবুজ অন্যটি হলুদ রঙের।

এই বিষয়ে ঝিকরগাছা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন জানান, ফুলের পর গদখালীতে এভাবে ক্যাপসিকাম চাষ অব্যশই সাফল্য। মনজুর আলম কয়েকবার বৈদেশিক জাতের এই ক্যাপসিকাম চাষে ভালো লাভবান হয়েছে। তাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ