বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

সুন্দরবনে হরিণের পা ও মাথাসহ দুই চোরা শিকারী আটক

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সাপখালী খাল থেকে দুই চোরা শিকারীকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।এ সময় তাদের কাছে থেকে হরিণের রান্না করা মাংস ,১টি মাথা, ৪টি পা ও ১বস্তা হরিণ শিকারের কাজে ব্যবহৃত ফাঁসের জাল উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোর রাতে সুন্দরবনের সাপ খালী খাল থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা পাশ্বামারী গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে মজিবার (৫২) ও কুদ্দুস শেখের ছেলে ময়নদ্দিন(৪০)

এ বিষয়ে সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জের কোবাদক স্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলাম জানান, একটি চক্র বেশ কিছু দিন অবৈধভাবে সুন্দরবনে ঢুকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে করে আসছিলো আমরা জানতে পেরে বৃহস্পতিবার ভোর রাতে সুন্দরবনের সাপ খালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন চোরা শিকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু রান্না করা হরিণের মাংস, ১টি মাথা, ৪টি পা ও ১বস্তা হরিণ শিকারে ব্যবহৃত ফাঁসের জাল উদ্ধার করা হয়। আটককৃতদের বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানো প্রস্তুতি চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ