বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

বেনাপোলে ভারতীয় ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ হারুন অর রশিদ (৩২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক হারুন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

বুধবার (২৯ মার্চ) রাতে বেনাপোল পোর্ট থানার চেকপোস্ট-সাদিপুর সড়কের চৌধুরী সুপার মার্কেটের একটি ঘর থেকে তাকে আটক করা হয়।এ ঘটনায়মাদক সিন্ডিকেটের আরও ৯ জনের নামে পলাতক আসামী করা হয়েছে।

বিজিবি জানায়, মাদক পাচারের গোপন খবরে বিজিবির একটি টহল দল বেনাপোল চেকপোস্টে অবস্থিত চৌধুরী সুপার মার্কেটের একটি ঘরে বিশেষ অভিযান চালিয়ে ৬ টি ল্যাগেজ তল্লাশি করেন। এর মধ্যে একটি ল্যাগেজ থেকে ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় হারুন অর রশিদ নামে একজনকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান,হারুনসহ কয়েকজন চোরাচালানী প্রতিদিন গভীর রাতে অবৈধ মালামাল বন্দর এলাকা দিয়ে চোরাই পথে এনে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় পাচার করে থাকে। হারুন আটক হলেও এ সিন্ডিকেট ব্যবসার সাথে জড়িত চক্রের সহযোগীরা পলাতক রয়েছে। উক্ত সিন্ডিকেট দলের সদস্যদেরকে ধরার জন্য বিজিবি তৎপর রয়েছে।আটক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ