শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

এনায়েতপুরে পুষ্টিচাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সরকারি ব্যয়ে খাদ্যবান্ধব ও ভিজিডি কর্মসূচীতে এনায়েতপুরে পুস্টিচাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছেে।

বুধবার (২৯ মার্চ) ০৯নং খূকনী ইউনিয়ন পরিষদে উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলামের উপস্থিতিতে ইউপি চেয়াম্যান মুল্লুক চাঁদ এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত ভালগারেবল উইমেন বেনিফিট (বিডব্লিউবি) কর্মসূচির-২০২৩-২৪ চক্রের উপকারভোগীদের মাঝে দিনব্যাপি পুষ্টিচাল বিতরণ করা হয়। ক্ষুদামুক্ত দেশ, নিরাপদ খাদ্য নিশ্চিত ও পুষ্টি ঘাটতি মেটানোর জন্য সরকারের এ মহতী উদ্যোগ। এনায়েতপুর ০৯নং খুকনী ইউনিয়ন পরিষদে সরজমিনে ঘূরে দেখা যায়, অসহায় ও দরিদ্র সাধারণ মানুষ কে ৩০ কেজি করে পুষ্টিচাল দেওয়া হচ্ছে। সবাই লাইন ধরে সুন্দর পরিবেশে পুষ্টিচাল গ্রহণ করছেন। ০৯নং খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চাঁদ বলেন, ক্ষুদামুক্ত দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সরকার নানামূখী খাদ্যবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে তারই অংশবিশেষ আমরা বিডব্লিউবি কর্মসূচির উপকারভোগীদের মাঝে পুষ্টিচাল বিতরণ করছি। অত্যন্ত সুশৃংখলভাবে বিতরণ করা হচ্ছে। গ্রামের হত দরিদ্র মানুষগুলোকে খুজে বের করেই আমরা পুস্টিচাল তাদের হাতে তুলে দিচ্ছি।

এদিকে সরকারের মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপকারভোগী ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের মোছাঃ শাহীনুর খাতুন (কার্ড ন-২৭৩) বলেন, আমরা ৩০কেজি করে পুষ্টিচাল পাচ্ছি সারা রমজান মাস জুড়েই খেতে পারবো দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে পরিবার নিয়ে চলতে খুব হিমশিম খাচ্ছি এখন অনেকটাই স্বস্তি পেলাম।

এসময় উপস্থিতি ছিলেন, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি আব্দুর রহিম, মাজেম ব্যাপারী, লালমিয়া, হযরত আলী, শহীদ সহ পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ