বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

কালিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী দোকানে ঢুকে পড়ে, এতে অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে সাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলন, কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে বদর উদ্দিন (৭৬), কালিকাপুর গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে নজরুল ইসলাম (৬২), খড়মি গ্রামের আজহার আলীর ছেলে শহীদ (৩৭), একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মজিবর রহমান (৪০) ও ভদ্রখালী গ্রামের শামসুর রহমানের ছেলে রবিউল ইসলাম(৫০)।

প্রত্যক্ষদর্শীরা ও আহতরা জানান, সকাল সাড়ে ৮ টায় কালিগঞ্জ বাস টার্মিনাল হতে একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরার উদ্দেশ্য ছেড়ে যায়। বাসটি সাদপুর ব্রিজে ওঠার আগে পাতি ভেঙে নিয়ন্ত্ৰণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পেড়। এতে ৫ জন আহত হন। স্থানীয়রা দ্রুত এসে আহতদের উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ