বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

কালিগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে আয়েশা সিদ্দিকা মিম (২২) নামে এক গৃহবধূ ঘরের আড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।পরিবারের দাবি, তাদের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৮ টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নুরুজ্জামানের স্ত্রী।

খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক নকিব পানু ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পারিবারিক সূত্র জানায়, নুরুজ্জামান ভাটায় কাজে গেছে। তিনি দীর্ঘদিন যাবত ভাটায় রয়েছেন। এরই মধ্যে অভাবের তাড়নায় মিম আত্মহত্যা করেছে।

এ বিষয়ে উপ পরিদর্শক নকিব পান্নু জানান, বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য ওঠায় ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ