বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: পবিত্র রমজান মাসে দ্রব্যমুল্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর অসাধু ব্যবসায়ীদের দোকানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের ফোর্সের সহযোগিতায় আজ মঙ্গলবার জুড়ী উপজেলার পোস্ট অফিস রোড, ভবানীগঞ্জ বাজারসহ বিভিন্ন জায়গায় মনিটরিং কার্যক্রম পরিচালনায় মোড়কজাত পণ্যের গাঁয়ে মেয়াদ উত্তীর্ণ তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পোস্ট অফিস রোডে অবস্থিত লুৎফুর ভ্যারাইটিজ স্টোরকে ১৫ হাজার টাকা, কালাম ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, মাছুম ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে মোট ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম জানান, এই অভিযান আগামীদিন গুলোতে ও অব্যাহত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ