বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

আন্তঃজেলা ডাকাত সর্দার “কালা বাবুল” গ্রেপ্তার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াছিন আলী ওরফে কালা বাবুল (৪৫) নামের এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

সোমবার (২৭ মার্চ) রাতে কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইয়াছিন আলী ওই এলাকার মৃত মর্তুজ আলীর ছেলে।

কমলগঞ্জ পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় আন্তঃজেলা ডাকাত সর্দার কালা বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ডাকাত সর্দারের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় ২টি, সিলেটের মোগলাবাজার থানায় ২টি, শ্রীমঙ্গল থানায় ২টি, শায়েস্তাগঞ্জ থানায় ২টি, নবীগঞ্জ থানায় ১টি, কুলাউড়া থানায় ১টি ও রাজনগর থানায় ১টি মামলা রয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্ত্তী জানান, আন্তঃজেলা ডাকাত সর্দার কালা বাবুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিন যাবত পলাতক আসামী ডাকাত দলের সর্দার ইয়াছিন আলীকে উপজেলার রহিমপুর ইউনিয়ন থেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে মৌলভীবাজারে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ