বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

শ্যামনগরে ৫০০ লিটার ভেজাল মধুসহ আটক ২

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ৫০০ লিটার ভেজালমধুসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন যতীন্দ্রনগর গ্রামের মৃত জতিন মন্ডলের ছেলে বিজয় মন্ডল (৫৭) ও বিমল মন্ডল (৫৫)।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, তারা দীর্ঘদিন যাবত ভেজাল মধু তৈরি করে বিভিন্ন এলাকায় পাইকারি দামে বিক্রয় করে থাকে এমন অভিযোগের পেয়ে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিমল মন্ডলের নিজ বাড়িতে অবস্থিত কারখানায় অভিযান চালানো হয়। এ সময় চিনি ও বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত ৫০০ লিটার ভেজাল মধু উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ