বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

শেরপুরে বৃদ্ধ দম্পতির আত্মহত্যা

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের চকসাহাব্দী ফকিরগঞ্জ বাজার এলাকায় আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে কিটনাশক পান করে সামসুল হক (৭৫) ও তার স্ত্রী ছয়রা বেগম (৭০) আত্মহত্যা করেছে।

সামছুল হক সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের চকসাহাব্দী ফকির গঞ্জ গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং তিন সন্তানের জনক।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলায় বলাইয়রচর ইউনিয়নের চকসাহাব্দী ফকির গঞ্জ বাজার এলাকার বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের মানষিক ভারসাম্যহীন ছেলে বৃদ্ধ সামছুল হক ও তার স্ত্রী ছয়রা বেগম তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ এবং অশান্তি বিরাজ করেছিলো। এরই জের ধরে মঙ্গলবার ভোরে তারা স্বামী-স্ত্রী দুজনেই কৃষিকাজে ব্যবহৃত ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করে। খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল ও উপপরিদর্শক (এসআই) হাবিব সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যাকারী সামছুল হক ও তার স্ত্রী ছয়রা বেগম তারা দুজনেই বৃদ্ধ ও বৃদ্ধা এবং তাদের আত্মহত্যার রহস্য উদঘাটনে পুলিশ খতিয়ে দেখছে। এব্যাপারে শেরপুর সদর থানায় আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ