বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত, আহত ২

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার পথে ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সদর উপজেলার বিষয়খালি গ্রামের স্বামী সাবদার হোসেন ও স্ত্রী পারভিনা খাতুন।

এ ঘটনায় আহত তাদের মেয়ে সাথী খাতুন, ভ্যানের চালক করিম ও অপর এক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালীগঞ্জ থানার ওসি হালিম মোল্লা জানান, আজ ভোরে ঝিনাইদহের বিষয়খালি থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান ভাড়া করে স্বামী সাবদার আলী ও তার স্ত্রী পারভীনা খাতুন তাদের মেয়ে সাথীকে নিয়ে যশোরে চিকিৎসক দেখাতে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে তারা ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌঁছালে যশোরমুখি একটি দ্রুতগামী মাছ ভর্তি পিকআপ পিছন দিক থেকে ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান পারভীনা খাতুন। এদিকে গুরুতর আহত অবস্থায় স্বামী সাবদার আলী, মেয়ে সাথী খাতুন, নাতি ও ভ্যান চালক করিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে সাবদার আলীকে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। আহতদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ পাওয়া সংবাদ