বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। উপজেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচী অনুযায়ী প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়। পরে সুর্য্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান

সকাল ৮টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর সেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, পৌর মেয়র জামাল মোল্লা, রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নজরল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ হইতে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে গণকবর ও স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাগণের কবর জিয়ারত করা হয়।সকাল ৯ টায় রায়পুরা কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মো. খলিলুর রহমান।

সর্বশেষ পাওয়া সংবাদ