বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : রাজধানী মহাখালী সাততলা বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

সোমবার (২৭ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, সোমবার সকাল ৬টা ৪৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, আমাদের ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট কাজ করে সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার সকাল ৬টা ৪৭ মিনিটে মহাখালী সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখানে আরও ২টি ইউনিট যুক্ত করা হয়। মোট ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট কাজ করে সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এরআগেই পুড়ে গেছে অন্তত অর্ধশতাধিক ঘর। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আসেনি।

সর্বশেষ পাওয়া সংবাদ