বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

নাফনদী থেকে আইসসহ যুবক আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ নাফনদী সীমান্ত দিয়ে প্রবেশের সময় ক্রিস্টাল মেথ বা আইসসহ মাহমুদ উল্লাহ (৪২) নামক এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৬ মার্চ) দিবাগত রাতে টেকনাফ দমদমিয়া বড়ইতলী নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক টেকনাফ দমদমিয়া বড়ইতলী এলাকার নুরুল আলমের পুত্র। এসময় তার কাছ থেকে ২.০৭৮ কেজি ক্রিস্টাল মেথ আইস,৩৯ প্যাকেট রীচ কফি, ২০ কেজি কারেন্ট জাল এবং ৮০ কেজি সুতার জালসহ ১টি কাঠের নৌকা উদ্ধার করা হয়

রোববার (২৬মার্চ) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বড়ইতলী এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় মিয়ানমার থেকে একটি কাঠের নৌকায় করে এক ব্যক্তি সীমান্তের দিকে আসতে দেখে বিজিবি নৌকা থামানোর সংকেত দেয়। বিজিবির উপিস্থিতি টের পেয়ে নৌকার আরোহী নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে একজন মাদককারবারিসহ একটি কাঠের নৌকাসহ আটক করা হয়। নৌকা টিতে তল্লাশি চালিয়ে ২.০৭৮ কেজি ক্রিস্টাল মেথ আইস,৩৯ প্যাকেট রীচ কফি, ২০ কেজি কারেন্ট জাল এবং ৮০ কেজি সুতার জাল জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

সর্বশেষ পাওয়া সংবাদ