বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে রবিবার(২৬ মার্চ) প্রথম প্রহরের সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সুচনা করা হয়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৭টায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে ৮টায় সাতক্ষীরা ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন ও বেলুন ফেস্টুন উড়িয়ে দিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-০১ আসনের সংসদ সদস্য এ্যড. মোস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুময়ুন কবির ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এরপর পুলিশ বিএনসিসিসহ আইনশৃঙ্খলা বাহীনির সদসদ্যদের সমন্বয়ে দৃষ্টি নন্দন কুচকাওয়াজ প্রদর্শণ করা হয়। দুপুরে র্যহোরের নামাজ শেষে সকল মসজিদে শহীদদের আত্নার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ