বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

হরিণ ছানা উদ্ধার হলো শিকারিদের হাত থেকে

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে শিকারিদের ধাওয়া দিয়ে একটি হরিণ ছানা উদ্ধার করেছেন বন প্রহরীরা। আজ শনিবার সকালে ছানাটি উদ্ধারের পর সেটিকে দুপুরের দিকে অবমুক্ত করে দেওয়া হয়। বন কর্মীরা জানান, চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা অভয়ারণ্য দেশের অন্যতম বনাঞ্চল। এখানে বেশ কিছু হরিণের বসবাস আছে। ওই এলাকার কিছু শিকারি প্রায় সময়ই এ অভয়ারণ্যে গিয়ে হরিণ শিকার করে। আজ শনিবার সকালে এ রকমই একটি শিকারি দল বনের ভেতর থেকে একটি হরিণ ছানা আটক করে নিয়ে যাচ্ছিল। এ দৃশ্য দেখেন রেমা-কালেঙ্গার বন প্রহরীরা। তারা ধাওয়া করেন শিকারিদের। এ সময় শিকারিরা হরিণ ছানাটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে হরিণ ছানাটি নিজেদের নিয়ন্ত্রণে নেন প্রহরীরা।বন কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, হরিণ ছানাটি মায়া হরিণ। বয়স পাঁচ থেকে সাত দিন ছিল এটির। শিকারিরা বনের ভেতর থেকে এ হরিণের ছানাটি নিয়ে যাওয়ার সময় বন প্রহরীরা তাদের দেখে ধাওয়া দেন। পরে সেটি উদ্ধার করে আজ বেলা ১টার দিকে পুনরায় বনে অবমুক্ত করে দেওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ