বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।এদিবসটি উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে নির্বাহী অফিসার ইউএনও আলী রাজীব মাহমুদ মিঠুন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, মহিলা ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) এ কে এম ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ভেবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উপজেলা পরিষদ প্রাঙ্গনে কুচকাওয়াজ পরিচালনা করে শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক সুব্রত চন্দ্র দাশ। রোববার (২৬ মার্চ) প্রথম প্রহরে পৌর শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌর পরিষদ, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ পাওয়া সংবাদ