বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

শার্শায় স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ

বেনাপোল প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক শেখ নূর মোহাম্মদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অফ অনার প্রদান করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৬ মার্চ ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯ টার দিকে সীমান্তের কাশিপুরে বিজিবির মহাপরিচালকের পক্ষে রাষ্ট্রীয় সালাম জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো: সেলিমুদ্দোজা। এ সময় বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক শেখ নূর মোহাম্মদের পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় সূধীজনেরা উপস্থিত ছিলেন।

image-138

এর আগে সকাল সাড়ে ৭ টায় শার্শা উপজেলা প্রশাসনসহ অন্যান্য সংগঠনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম প্রমূখ।

সর্বশেষ পাওয়া সংবাদ