বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়।

জেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করেছে।দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়।

image-136

জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার আশিকুর রহমান,বিপিএম, পিপিএম (বার) রাজনৈতি সংগঠন জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপি, ঝিনাইদহ প্রেসক্লাব, ঝিনাইদহ জেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করেন।

এছাড়া দিনের কর্মসূচির মধ্যে ছিল স্থানীয় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বর্ণাঢ্য রর্যালীর আয়োজন করা হয়ে র্যা লীটি পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের মুজিব চত্বরে শেষ হয়। পরে শহীদরে প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করে। এদিকে বিএনপির পক্ষ থেকে বর্ণাঢ্য রর্যালীর মাধ্যমে কর্মসুচি পালন করা হয়।দিনটি উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, আলোচনা সভা, হাসপাতাল, জেলখানা, এতিমখানা সমূহে উন্নত মানের খাবার পরিবেশন করা এছাড়াও সন্ধ্যায় পুরাতন ডিসি কোর্টের মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ