বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে ৬ দোকানে আগুন, ৬০ লাখ টাকার ক্ষতি

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে র‌্যাব ১২-এর অফিস সংলগ্ন ১টি মার্কেটে আগুন লেগে ভস্মিভূত হয়েছে ৬টি দোকান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বারি মাষ্টারের মার্কেটের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।’ পরে তা ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে। স্থানীয়রা আগুনে নেভানোর চেষ্টা করলেও নেভাতে ব্যার্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। মার্কেটের মালিক আজিজুল বারী মাস্টার জানায়,আগুনে মার্কেটের ৬টি দোকানে থাকা মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। এই মার্কেটে ট্রাক বাসের যন্ত্রাংশ সহ মেরামতের কাজ করা হতো। মার্কেটের সামনের ফাকা জায়গায় দুটি ট্রাকের শেষ মুহুর্তের কাজও চলছিলো। আগুনে ট্রাক দুট্ওো ক্ষতিগ্রস্থ হয়েছে’। সব মিলিয়ে অন্তত ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

উল্লাপাড়া ফায়রা সার্ভিসের ফায়ার ফাইটার ইমরান হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এর মধ্যেই ৬টি দোকানের মালামাল পুড়ে যায়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কয়েলের আগুন থেকে ঘটনার সূত্রপাত হলেও যন্ত্রাংশের ভেতরে তেল জাতীয় পদার্থ থাকার কারনে আগুনের তীব্রতা বেড়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন থেকে রক্ষা পেয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ