বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

শেরপুরে ৪৭৫ বোতল ফেনসিডিলসহ আটক ৩

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ৪৭৫ বোতল ফেনসিডিল ও একটি পিকআপভ্যানসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৪ মার্চ) ভোর রাতে পৌরসভার আড়াইআনী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, আটককৃতরা হলেন শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আসাদুজ্জামান দুর্জয় (২৩) ঘাসপত্তা গ্রামের সেলিম মিয়ার ছেলে সবুজ মিয়া (১৯) ও পিকআপের চালক পটুয়াখালীর গলাচিপার হাবিবুর রহমানের ছেলে হারুন (৩২)।

নালিতাবাড়ীর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হালুয়াঘাট উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে একটি পিকআপ ভ্যানে করে ভারতীয় ফেনসিডিল পাচার হচ্ছে। এরপর পৌরসভার আড়াইআনী বাজারে একটি চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন পিকআপ ভ্যানটিকে আটক করা হয়। পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৪৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার ও চালকসহ তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পরিদর্শক আব্দুল লতিফ মিয়া।

সর্বশেষ পাওয়া সংবাদ