বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

গমের ভূষির বস্তায় মিললো ১০টি স্বর্ণের বার

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার সীমান্তে চোরাচালানের সময় গমের ভূষির বস্তার ভিতর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে দর্শনার ঝাঝাডাঙ্গা গ্রামে অভিযান চালায় বিজিবি। এসময় ওই এলাকা দিয়ে ১টি ব্যাটারি চালিত ভ্যান নাস্তিপুর সীমান্ত এলাকার দিকে যেতে দেখলে বিজিবির সশস্ত্র টহলদল ভ্যানটি গতিরোধ করে। তখন ভ্যানে অবস্থানরত এক আরোহী টহলদলকে দেখতে পেয়ে ভ্যান থেকে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। পরে ভ্যানে থাকা ১টি গমের ভূষির বস্তা তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় আনুমানিক ৩ কেজি ১৬৩ গ্রাম ওজনের ছোট বড় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, ওই ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের ও উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ