বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে ট্রাকলড়ির ধাক্কায় যুবকের মৃত্যু।

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল হবিগঞ্জ সিলেট বাসস্ট্যান্ড এলাকার শ্রীমঙ্গল আঞ্চলিক র‌্যাব ক্যাম্পের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। আজ শুক্রবার দুপুরে প্রান ফুড এন্ড কোং: মালবাহী ট্রাক লড়ি হবিগঞ্জ দিকে যাত্রা পথে ধাক্কা দিলে বাইসাইকেল আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম সুমন রায়। সে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের সন্ধানী আবাসিক এলাকার রাধাচরন রায় এর ছেলে। দূর্ঘটনা পরপর শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে গাড়ি আটক করে থানায় নিয়ে আসে ও নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, নিহত ব্যক্তির লাশ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রান কোম্পানির গাড়িটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ