বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
advertisement
সারাদেশ

ট্রাক উঠতেই ভেঙ্গে নিচে

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি মালবাহী ট্রাকের ভারে সেতু ভেঙ্গে পড়েছে। ফলে সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অদ্য বৃহস্পতিবার বিকালে সেতু ভাঙ্গার পরের দিন শুক্রবার (২৪ মার্চ) বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রের বরাত দিয়ে জানায়, উপজেলার ভবেরবাজার থেকে পাটলী সড়কের ইসাকপুর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১৯৯২ সনে একটি সেতু নির্মাণ করা হয়। ২০১৮ সনে সেতুটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এলাকাবাসীর অভিযোগ সেতুটি কাগজেপত্রে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও সেতু দিয়ে যান চলাচল অব্যাহত ছিল।

সেতু দিয়ে মালবাহী রড ও কাঠ নিয়ে একটি ট্রাক পাটলী থেকে ভবেরবাজার আসার পথে। ট্রাক সেতুতে উঠলে সেতুটি ভেঙ্গে পড়ে। এসময় ৫ জন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে শুক্রবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুব হোসেন, উপজেলা প্রকৌশলী সোহরাব হাসান, ঘটনাস্থল পরিদর্শন করেন।এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহরাব হাসান জানান, ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধের ঘোষণা করা হলেও সেতু দিয়ে ভারী যান চলাচল করায় সেতুটি ভেঙ্গে পড়েছে। ওই জায়গায় নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। নতুবা এই সেতু ব্যবহারে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ