বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
advertisement
সারাদেশ

হবিগঞ্জে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাটে একই পরিবারের তিনজনের লাশ পাওয়া গেছে। উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গাদিশ্যাম গ্রামে বেলা আড়াইটার দিকে তাদের মৃতদেহ দেখতে পাওয়া যায়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল ৫টায় চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ওই পরিবারের প্রধান সজ্জুল হকের (৪৫) মৃতদেহ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে। আর তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তাদের বড় ছেলে ইয়াছিন মিয়ার (১০) লাশ বাড়ির ভেতরে রয়েছে। সজ্জুল হকের আরো তিন সন্তান জীবিত আছে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, ইয়াছিন মিয়া প্রতিবন্ধি। আর তার পিতা সজ্জুল মিয়া মাদকাসক্ত ছিলেন। স্ত্রী ও সন্তানকে হত্যা করে হয়তো সজ্জুল হক আত্মহত্যা করতে পারে।

ওসি রাশেদুল হক জানান, লাশ ৩টির সুরতহালের পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।
সহকারি পুলিশ সুপার (চুনারুঘাট- মাধবপুর) নির্মলেন্দু চক্রবর্তী জানান, সজ্জুল হকের প্রায় তিন বছরের মেয়ে আইরিনের গলায় দাগ পাওয়া গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ