বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
advertisement
সারাদেশ

পায়ের মোজায় লুকানো ছিল ১০ টি ম্বর্ণের বার

বেনাপোল প্রতিনিধি : পায়ের মোজায় লুকিয়ে ১০ টি ম্বর্ণের বারভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলার জামতলা সীমান্ত থেকে দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ মার্চ ) সকাল ১১ টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহলদল স্বর্ণের বারগুলো উদ্ধার করেন।

আটকরা হলেন-নড়াইল জেলা সদরের বাহির গ্রামের জাহেদ আলীর ছেলে জাফর আলী (৫২) ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দুধপাতিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন আলী (১৮)।

বিষয়টি নিশ্চিত করে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, ভারতে স্বর্ণের বার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনি নিজেই শার্শা অগ্রভূলাট বিজিবি ক্যাম্পের সদস্যদের নিয়ে শার্শার জামতলা নামক সীমান্ত এলাকায় গোপন অবস্থান নেয়। এ সময় টহল দল দুই ব্যক্তিকে হাঁটতে হাঁটতে আসতে দেখে তাদেরকে থামতে বলে। পরে তাদের পায়ের মোজার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১০ টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ১৬৭ গ্রাম। বাজার মূল্য প্রায় কোটি টাকা। আটক দুই পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধরকৃত স্বর্ণের চালানটি ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ