বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শরীফুল হক সোহাগ (২৪) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ মার্চ) রাত ১১টার দিকে মেরিনড্রাইভ কক্সবাজার-টেকনাফ সড়কের রেজুখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্র চকরিয়ার পালাকাটা এলাকার আবু বক্করের পুত্র। সে চট্টগ্রাম হাজী মহসিন কলেজের বাংলা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

সোহাগের সহপাঠি মিজবাহ উদ্দিন জানান, সোহাগ অত্যান্ত মেধাবী ছাত্র ছিল। উচ্চ শিক্ষার জন্য জার্মানী যাওয়ার জন্য প্রায় প্রস্তুতি সম্পন্ন করেছিল। তার স্বপ্ন পূরন হলনা আর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। রামুর হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমেল মোটর সাইকেল দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ