বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

সুপেয়পানির দাবীতে শ্যামনগরে খালি কলসী হাতে মানববন্ধন

শহীদুজ্জামান শিমুল,সাতক্ষীরা : “জল ও স্যানিটেশন সংকট সমাধানে পরিবর্তন প্রক্রিয়া ত্বরান্বিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলসি হাতে নিয়ে মানববন্ধন করেছেন উপকূলবাসী।বুধবার (২২ মার্চ) সকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলে পাড়া গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাকশন এইড’র সহযোগিতায়, উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই কর্মসূচির আয়োজন করেন।এ সময় স্থানীয় গৃহিণীরা পানির কলস নিয়ে বেড়িবাঁধে অবস্থান নেন। মানববন্ধনে তাঁরা “টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না” “আর কতকাল লবণ পানি খেতে হবে?” সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবী গুলো তুলে ধরেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস.এম জান্নাতুল নাঈম,উন্নয়নকর্মী ফুয়াদ মাহমুদ,জলবায়ু যোদ্ধা হিমাদ্রী রাজ হিমু।এ সময় বক্তারা বলেন, চারিদিকে শুধু পানি,নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়।উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্টকেই দিতে হবে। সেই সঙ্গে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবী জাহিদ হাসান, বিশ্বজিত মন্ডল, তনুশ্রী মন্ডল, রুপা জোয়ারদ্দার, হামিদ হোসেন, শুভজীত সরকার প্রমূখ।###

সর্বশেষ পাওয়া সংবাদ