বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় ভূমিহীনদের উপর হামলা ও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে সৈয়দালীপুর গ্রামে অসহায় ভূমিহীন নারী পুরুষের উপর হামলা ও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) দুপুরে সৈদাল্লীপুর শহীদ শেখ রাসেল পল্লীর আয়োজন শ্যামনগর উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা সৈয়াদালীপুর মৌজায় ২৯ একর জমি সরকারের কাছ থেকেই ইজারা নিয়ে সেখানে ৩২ টি ভূমিহীন পরিবার বসবাস করে আসছে। তবে গত ৯ফেব্রুয়ারি স্থানীয় ভূমিদস্য আলমগীর’র নেতৃত্বে সন্ত্রাসীরা ভূমিহীন পল্লীতে হামলা চালিয়ে তাদের বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করে দেয়।

এ ঘটনার পর থেকে উচ্ছেদের শিকার ভূমিহীন পরিবারগুলো মানবতার জীবন যাপন করছে। তারা হামলাকারি ভমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভূমিহীনদের খাস জমি ফেরত দেয়ার তারা দাবী জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ