বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় ৬ ডাকাত আটক

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে বেলাব উপজেলার নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো ,রায়পুরার আল আমিন খন্দকার (৩২), মনোহরদীর মো. নজরল (৩০), বেলাব উপজেলার মো. সুমন (৪০), মেহেদী হাসান কাউসার (২৫), আনোয়ার হোসেন (৪০) এবং শিবপুরের সোহরাব হোসেন (৩৮)।

পুলিশ জানায়, বেলাব উপজেলার নারায়ণপুর এলাকার নামাবাজার শ্মশানঘাট ব্রিজের পাশে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়ে গোপন মিটিং করছিলো। দুুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এই আই কবির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে ৩ টি চাপাতি ,১টি লোহার তৈরী কাটার, ১টি সামুরাই এবং ১টি রামদা উদ্ধার করে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির উদ্দিন বলেন, আটককৃতরা সবাই পেশাদার ডাকাত। তাদের সবার বিরদ্ধেই জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আজকের ঘটনায় আটকৃতদের বিরদ্ধে বেলাব থানায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ