বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

আকস্মিক ঘূর্নিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত আহত ৫

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে কুলাউড়ায় আকস্মিক ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে আকস্মিকভাবে কুলাউড়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া অর্ধঘন্টাব্যাপী ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে শতাধিক ঘরবাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।ঘূর্ণিঝড়ে উপজেলার সদর, পৃথিমপাশা, টিলাগাঁওসহ বিভিন্ন ইউনিয়নে লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট।জানা যায়, মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে কুলাউড়ায় আকস্মিক ঝড় শুরু হয়। ঝড়ে উপজেলার টিলাগাঁও ইউনিয়ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ে টিলাগাঁও রেলস্টেশনের ঘরের টিন ও বিভিন্ন ইউনিয়নের প্রায় এলাকার বাড়িঘর ও দোকানপাট বিধ্বস্ত হয়ে যায়।

টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মালিক জানান, ঝড়ে টিলাগাঁয়ের লালবাগ, আশ্রয়গ্রাম, ইছবপুর, বালিয়া, লহরাজপুর, সালামতপুর, কামালপুর, শাহপুুর, বিজলী, আমানিপুর, পাল্লাকান্দি ও নইমপুর এলাকার প্রায় শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ঝড়ের সময় টিলাগাঁও স্টেশনে আশ্রয় নেওয়া ৩ জন ও লালবাগ এলাকায় গাছ পড়ে ২ জন আহত হন বলে জানান তিনি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী জানান, টিলাগাঁও এবং সদর ইউনিয়নের চেয়ারম্যান ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়টি তাকে প্রাথমিকভাবে অবহিত করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার জানান, বিষয়টি শুনে দ্রুত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার আশ্বাস দেন ইউএনও।

সর্বশেষ পাওয়া সংবাদ