বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

নরসিংদীতে ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে পৃথক অভিযানে আন্ত জেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ( ২১ মার্চ ) দিবাগত রাতে জেলার মনোহরদী উপজেলা ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, ডাকাত সদস্য আরিফ হোসেন (৩০), সুমন মিয়া (৩০), রিজন খান (৩৪), রবেল মিয়া (৩০), রূপচান মিয়া (৪৫), নজরল ইসলাম (৩২) ও ইব্রাহীম মিয়া (২৪)। গ্রেফতারের পর তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, ৩টি রামদা, চাইনজ কুড়াল ও ২ট চাপাতী উদ্ধার করা হয়।


অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, গ্রেফতাকৃতদের মধ্যে ৫ ডাকাত মনোহরদী উপজেলার হিতাশী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদে তাদের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। অন্য তিন ডাকাত সদস্য জেলার সদর উপজেলার সালিধা এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ