বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

শেরপুরে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা শহরের শহীদ বুলবুল সড়কের পার্শ্বে ফ্রিডম আবাসিক হোটেল থেকে মাসুদ (৪২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ।

মাসুদ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বাকসাবাইদ গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ গত ২৫/১/২০২৩ তারিখ থেকে শেরপুর শহরের শহীদ বুলবুল সড়কের পার্শ্বে ফ্রিডম আবাসিক হোটেলের ২২নং কক্ষ ভাড়া নিয়ে সেখানে থাকতো। এদিকে ২০ মার্চ সন্ধ্যায় তার এক আত্মীয় তাকে মোবাইল ফোনে না পেয়ে ওই হোটেলে গিয়ে কর্মচারীদের জিজ্ঞাসা করে। পরে তার কক্ষের বাহির থেকে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে সদর থানায় খবর দেয়া হলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই কক্ষের দরজা ভেঙ্গে দেখতে পান মাসুদের মৃতদেহ ফ্যানের হুকের সাথে ঝুলন্ত অবস্থায়। পরে মাসুদের লাশ নামিয়ে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এদিকে পুলিশ জানায় মাসুদের মৃত্যু রহস্য উদঘাটন এবং কি কারণে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। এব্যাপারে শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ