বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

শার্শা সীমান্ত থেকে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারকালে যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ১৩টি স্বর্ণের বারসহ কামরুজ্জামান ওরফে কামরুল (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গাজীপাড়া গ্রামের জব্বারের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কামরুল গোগা গ্রামের কুদরত উল্লাহ এর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান।

তিনি জানান, গোপন খবরে জানা যায় একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে গোগাগ্রামের গাজীপাড়া এলাকা দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে। এ সময় গোগা ক্যাম্পের একটি টহল দলের বিজিবি সদস্যরা তাকে গতিরোধ করে। পরে তার দেহ তল্লাশি করে তার কোমড়ে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৩টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ৫৫৬ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য এক কোটি ৩১ লাখ টাকা।

আটক কামরুলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধরকৃত স্বর্ণের চালানটি ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ