বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

শেরপুরে মাদক সম্রাট জহুরুল ডিবি পুলিশের হাতে আটক

আলা আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে ১ কেজি গাঁজাসহ মাদক সম্রাট মো. জহুরুল ইসলাম ওরফে জহুরুল কসাই (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (১৯ মার্চ) রাতে শ্রীবরদী উপজেলার চরশিমুলচড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক সম্রাট মো. জহুরুল ইসলাম ওরফে জহুরুল কসাই শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চর শিমুলচড়া গ্রামের মো. মোকছেদ আলীর ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেন, চাঁন মিয়া, উপ-সহকারি পরিদর্শক (এএসআই) বাবুল হোসেন, আরিফুল ইসলাম, কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স শ্রীবরদী উপজেলার চর শিমুলচড়া গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক সম্রাট মো. জহুরুল ইসলাম ওরফে জহুরুল কসাইকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বসতঘর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, মাদক সম্রাট মো. জহুরুল ইসলাম ওরফে জহুরুল কসাই-এর বিরুদ্ধে ১৪টি মামলা চলমান রয়েছে এবং তার বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও সে জেলার বিভিন্ন জায়গায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। পরে মাদক সম্রাটকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

সর্বশেষ পাওয়া সংবাদ