বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

সামান্য বৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজার শহর

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: দুপুরে একপশলা মাঝারি বর্ষণে কক্সবাজার গোলদীগিসহ নগরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। সড়কে পানি জমে থাকায় যান চলাচল বাধাগ্রস্ত হয়। দুর্ভোগে পড়েন পথচারীরা। আজ বৃষ্টিতে এই দুরবস্থার সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বার্মিজ মাকেট,গোলদীগি,বড় বাজারসড়কসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।

পানি নিষ্কাশন ব্যবস্থায় বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এলাকার খাল ও নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। এগুলো ভরাট হয়ে গেছে। পানি নামার পরিবর্তে উল্টো এলাকায় ঢুকে পড়ে। ফলে সামান্য বৃষ্টিতে রাস্তাঘাটে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, গোলদিঘি মন্দিরের সামনে থেকে হাঁটু পরিমাণ পানি জমেছিল। বৃষ্টির পানিতে ফুটপাতও ডুবে যায়। এতে পথচারীরা চরম বিপাকে পড়েন। অনেককেই সড়কের মাঝ বরাবর সড়ক বিভাজক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সড়ক পানিতে ডুবে থাকায় গাড়ি চলাচলও করে ধীরগতিতে। এতে যানজট সৃষ্টি হয়৷ সচেতন মহলের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে এই আবস্থা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ