বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় ৫ টাকার বিরোধ: ভ্যান চালকের ঘুষিতে প্রাণ গেল যাত্রীর

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ৫ টাকার লেনদেনের বিরোধ নিয়ে ভ্যান চালকের ঘুষিতে এক যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

রোববার (১৯ মার্চ) রাতে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মোচড়া মোড়ে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি মোচড়া গ্রামের জহুরুল ইসলামের পুত্র মোমরেজুল ইসলাম (৫২) অভিযুক্ত ভ্যান চালক মিন্টু (৩৫) একই গ্রামের শফিকুল ইসলামের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত ৮টার দিকে ৫ টাকা ভ্যান ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মোমরেজুল ইসলামকে ঘুষি মারে ভ্যান চালক মিন্টু। এতে মোমরেজুল অসুস্থ্য হয়ে পড়লে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মোমরেজুল ইসলামের মৃত্যু হয়।

সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, ভ্যান চালকের সাথে ধাক্কাধাক্কির এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ